ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

রংপুরে পুলিশ-র‌্যাবসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত

রংপুরে পুলিশ-র‌্যাবসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

রংপুর অফিস

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৯:০৫

রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় পুলিশ-র‌্যাব সদস্যসহ নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। রোববার দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়।

আক্রান্তরা হলেন, রংপুর নগরীর শাপলা র‌্যাব কার্যালয়ের এক র‌্যাব সদস্য (৩২), রংপুর জেলা পুলিশের এক কর্মকর্তা (৩৮), রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন এক রোগী (৪৫), দক্ষিন কামাল কাছনা এলাকার এক নারী (৫২), আশরতপুরের এক পুরুষ (৪৯), গুপ্তপাড়ার এক নারী (৪৮), পীরগাছা ফায়ার সার্ভিসের এক পুরুষ সদস্য (৩৭), এক নারী সদস্য (৩০), পীরগাছা এক যুবক (২৫), গঙ্গাচড়ার উপজেলার এক পুরুষ (৩৫), তারাগঞ্জ উপজেলার এক যুবক (২৪)। এছাড়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এক পুরুষ (৩৪), এক নারী (৪০), গাইবান্ধা সাদুল্ল্যাপুরের এক যুবতী (২৪), এক যুবক (২৫), এক পুরুষ (৩৩), গাইবান্ধা সাঘাটার এক আনসার সদস্য (৩১), পলাশবাড়ি উপজেলার এক বৃদ্ধ (৭৫), ফুলছড়ি উপজেলার এক পুরুষ (৩৪)।

রোববার এ সব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রোববার পর্যন্ত রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৯ জনে।

আরও পড়ুন

×