করোনা উপসর্গ নিয়ে টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু
×
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৯:১৯
করোনা উপসর্গ নিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী (৬৬) মারা গেছেন।
রোববার সকালে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে এনজিও পরিচালিত হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
তিনি টেকনাফ পৌরসভার কুলালপাড়ার মৃত মৌলভী এজাহার আহমদের ছেলে।
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, উখিয়া এনজিও পরিচালিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পরিষদের ভাইস চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। এসময় তার জ্বর, সর্দি ও কাশি ছিল।
পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরীর করোনা উপর্সগ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা দেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগে। পরে একইদিন তার শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি-কাশি বেড়ে গেলে তাকে উখিয়ার কুতুপালং আইসোলেশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি রোববার সকালে সেখানে মারা যান।
- বিষয় :
- টেকনাফ
- মৃত্যু
- করোনার প্রাদুর্ভাব