করোনা উপসর্গ নিয়ে জুড়ীতে একজনের মৃত্যু
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ১০:২৪ | আপডেট: ১৪ জুন ২০২০ | ১০:৩৫
মৌলভীবাজারের জুড়ীতে করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। রোববার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাও গ্রামের বাসিন্দা (৪৩) ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে গত ১০ জুন জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এরপর সেখানের চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। সেখানে ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের চিকিৎসা নেওয়ার পর বিকেলে সেখান থেকে মাউন্ড এডোরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী। তিনি জানান, করোনা টেস্টের রিপোর্ট এখনও আসেনি। মৃত ব্যক্তি প্রায় ৩ বছর থেকে ডায়াবেটিস, শ্বাসকষ্টে ভুগছিলেন।
এর আগে, গত ২৬ মে করোনা আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসউদ্দিন হাসপাতালে আব্দুল হান্নান নামে জুড়ীর আরেকজনের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে জুড়ীতে প্রথম তার মৃত্যু হয়।
- বিষয় :
- জুড়ী
- করোনার প্রাদুর্ভাব
- মৃত্যু