ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

নেত্রকোনায় শ্বাসকষ্ট নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

নেত্রকোনায় শ্বাসকষ্ট নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
×

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ১০:৩৩

নেত্রকোনায় উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট নিয়ে কামরুজ্জামান (৫০) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 

রোববার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর পর করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। 

কামরুজ্জামান জেলা শহরের কুড়পাড়া এলাকায় পুলিশ লাইন্সের ট্রেজারি শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা এলাকায়।

নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কামরুজ্জামান বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। গত ৩ জুন তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে তিনি সেখানে মারা যান। 

নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী জানান, পুলিশ এর আগে তার করোনা পরীক্ষা করা হয়, সেখানে প্রতিবেদনে ফলাফল নেগেটিভ আসে। মৃত্যুর পর আবার নমুনা সংগ্রহ করা হয়েছে। সতর্কতার সঙ্গে তার গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়েছে।






আরও পড়ুন

×