ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কালীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

কালীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি সদস্য নিহত
×

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ১০:৪৯ | আপডেট: ১৪ জুন ২০২০ | ১০:৫৮

গাজীপুরের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৫৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

রোববার বিকেলে জয়দেবপুর-ইটাখোলা সড়কের জাঙ্গালিয়ার দুবুরিয়া নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।

জসিম মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং মোক্তারপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, জসিম বিকেলে গাজীপুর থেকে জয়দেবপুর-ইটাখোলা সড়ক হয়ে মোটরসাইকেলযোগে মোক্তারপুর নিজ বাড়িতে ফিরছিলেন। পথে উপজেলার দুবুরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, ইউপি সদস্যের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×