ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ব্রহ্মপুত্রে ডুবে শিশুর মৃত্যু

ব্রহ্মপুত্রে ডুবে শিশুর মৃত্যু
×

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ১১:১৩

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে খাদিজা (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। দুপুর ২টার দিকে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। 

খাদিজা হাতিয়া ইউনিয়নের চরগুজিমারী গ্রামের জয়নাল হোসেনের মেয়ে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানায়, খাদিজা তার ভাই নূর মোহাম্মদ (৫) ও দুই সহপাঠীকে নিয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় নূর স্রোতে ভেসে গেলে খাদিজা ও তার সহপাঠী জান্নাতী (১৪) তাকে বাঁচাতে এগিয়ে গেলে খাদিজা ডুবে যায়। পরে নূরকে উদ্ধার করা গেলেও খাদিজাকে উদ্ধার করা যায়নি। 

খবর পেয়ে সন্ধ্যার পর রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে রাত ৮টার দিকে খাদিজার মরদেহ উদ্ধার করে। 

উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

     


আরও পড়ুন

×