ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

পটিয়ায় ৫ পুলিশসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

পটিয়ায় ৫ পুলিশসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত
×

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ২০:৩০

চট্টগ্রামের পটিয়ায় ৫ পুলিশসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার রাত সাড়ে ১১ টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর রিপোর্টে নতুন ১৩ জনের আক্রান্তের তথ্য জানানো হয়। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৯ জনে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাবেদ সমকালকে এসব তথ্য জানান।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পটিয়ার বিভিন্ন এলাকা থেকে গত ৭ ও ৮ জুন সন্দেহভাজন ৮১ জনের মধ্যে ৭ জুন ২৬ জন ও ৮ জুন ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দুই দিনের ৮১ জনের নমুনা রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে চট্টগ্রামের বিআইিটিআইটি ল্যাবে পাঠানো হয়। সেখানে জট পরে যাওয়ায় বিআইটিআইটি কর্তৃপক্ষ ঢাকার ল্যাবে পাঠিয়ে দেয়। এক সপ্তাহ পার হয়ে গেলেও উক্ত দুই দিনের রিপোর্টগুলো প্রকাশ করা হয়নি।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবেদ বলেন, গত ৭ ও ৮ জুনের নমুনা সংগ্রহ করা রিপোর্টগুলো চট্টগ্রামের বিআইটিআইটি ল্যাবে পাঠানো হয়। সেখানে জট থাকায় নমুনাগুলো ঢাকায় পাঠানো হয়। তবে আজকালের মধ্যে রিপোর্ট চলে আসার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

×