পাবনায় করোনা উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
প্রতীকী ছবি
পাবনা অফিস
প্রকাশ: ১৪ জুন ২০২০ | ২৩:১৩ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০০:৪২
করোনা উপর্সগ নিয়ে পাবনা জেনারলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উৎপল কুমার সরকার (৫০) নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন।
উৎপল পাবনা শহরের শালগাড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন।
পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক সালহে মুহাম্মাদ আলী জানান, রোববার সকালে করোনা উপর্সগ নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার উৎপল সরকার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাতেই মারা যান তিনি। মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ সাকিরুল ইসলাম রনিসহ (৪০) ১১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে পাবনা জেলায় মোট করোনা আক্রান্ত হলো ২০১ জন। পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পাবনা জেলার ৯০টি নমুনা রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৯টির ফল নেগেটিভ এবং ১১টির পজিটিভ আসে। নতুন শনাক্তের মধ্যে ১০ জন পাবনা সদরের এবং ১ জন চাটমোহর উপজেলার।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাবনায় দু‘জনের মৃত্যু এবং আট জন সুস্থ হয়েছেন।
- বিষয় :
- করোনা উপর্সগ
- করোনাভাইরাস
- ব্যাংক কর্মকর্তা