ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কলমাকান্দায় নিখোঁজের ২১ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলমাকান্দায় নিখোঁজের ২১ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
×

নিখোঁজ ইদ্রিসকে উদ্ধারে তৎপরতা চালায় ডুবুরি দল

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০১:৩০

নেত্রকোণার কলমাকান্দায় ট্রলার থেকে খালে পড়ে নিখোঁজের ২১ ঘণ্টা পর ইদ্রিস আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার উব্দাখালী নদীর বিশারা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইদ্রিস আলী উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের বাসিন্দা। 

রোববার বেলা ১১টার দিকে সাউদপাড়া থেকে বাজার করতে ট্রলারযোগে কলমাকান্দার উদ্দেশে রওনা দেন ইদ্রিস। উপজেলার ধোপাপাড়া কান্দাপাড়ার টুনিয়া খালে তিনি ট্রলার থেকে পড়ে যান।

খবর পেয়ে পুলিশ ও কলমাকান্দা ফায়ার সার্ভিসের দল এবং পরে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল নিখোঁজ ইদ্রিসকে উদ্ধারে তৎপরতা চালায়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান সমকালকে জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারকে জানালে অভিযোগ না থাকায় তার ছেলের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ইদ্রিস মৃগী রোগী ছিলেন তার ছেলের কাছ থেকে জানতে পেরেছি।


আরও পড়ুন

×