নাগেশ্বরীতে ‘ফেনসিডিলসহ’ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে- সমকাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৩:০৩ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০৩:১০
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার ভোরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বল্লভপুর বকসীরখামার গ্রাম থেকে স্বামী আমজাদ হোসেন (৩৫) ও স্ত্রী রোজিনা বেগমকে (২৭) গ্রেপ্তার করা হয়।
জানা যায়, নাগেশ্বরী থানার এসআই নুর ইসলাম বাদি হয়ে স্বামী-স্ত্রীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রওশন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমজাদ হোসেনের শোবার ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
- বিষয় :
- ফেনসিডিল
- গ্রেপ্তার
- স্বামী-স্ত্রী