ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

পাবনার সাবেক সংসদ সদস্য সাইফুল আযম সুজার দাফন সম্পন্ন

পাবনার সাবেক সংসদ সদস্য সাইফুল আযম সুজার দাফন সম্পন্ন
×

সাইফুল আযম সুজা

পাবনা অফিস

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৩:৩৫ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০৩:৪৮

পাবনা-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আযম সুজার (৭৯) দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার সকালে ঢাকার বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

রোববার সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসভবনে তিনি মারা যান। 

১৯৪১ সালে পাবনা জেলার ফরিদপুরের খাগড়বাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) বিএনপির দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 

পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ও পারিবারিক সূত্র জানান, সুজা নির্বাচন পরবর্তীতে পাবনায় তার নিজ গ্রামের বাড়িতে খুব কম আসতেন। ব্যবসায়িক কাজে পরিবার নিয়ে ঢাকাতেই বাস করতেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। 

তার অকাল মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টু সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতাসহ পাবনা জেলা বিএনপির নেতারা শোক জানিয়েছেন।

প্রসঙ্গত, সাইফুল আযম সুজা উচ্চ মাধ্যমিকের পর ১৯৫৬ সালে তিনি পশ্চিম পাকিস্তানে যান। ১৯৬০ সালে তিনি জিডি পাইলট হন। ১৯৭৭ সালে তিনি উইং কমান্ডার পদে পদোন্নতি পান এবং ঢাকা বিমান বাহিনী ঘাঁটির বেস কমান্ডার হন।

১৯৮০ সালে সাইফুল আজম বাংলাদেশ বিমান বাহিনী থেকে গ্রুপ ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর তিনি দুই মেয়াদে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ সালে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী বিশেষ সম্মাননা প্রদান করে তাকে। 



আরও পড়ুন

×