ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ফরিদপুরে গৃহকর্তাকে খুন করে মালামাল লুট

ফরিদপুরে গৃহকর্তাকে খুন করে মালামাল লুট
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৪:২৮

ফরিদপুরের সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের চাদঁপুর গ্রামে আবুল খাঁ (৮০) নামে এক ব্যক্তিকে খুন করে বাড়ির মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ৩-৪ জনের মুখোশধারী দুর্বৃত্ত ওই বাড়িতে প্রবেশ করে। এরপর তারা আবুল খাঁ ও তার মেয়ে মৌসুমিকে বেধেঁ আলমারি ভেঙে লিচু ও আম বিক্রির টাকা, স্বর্ণালঙ্কারসহ দামি মালামাল নিয়ে যায়। এসময় আবুল খাঁ বাধা দিলে মুখে কাপড় দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মো. বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×