চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৪:৫৫
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. দেলোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১১টার দিকে আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মো. আলমগীর। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত হন। চালক চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। কাভার্ডভ্যানও জব্ধ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আকবরশাহ থানার এসআই শাহজাহান বলেন, বেপরোয়া গতিতে কাভার্ডভ্যানটি চালানোর কারণে এ ঘটনা ঘটেছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- সড়ক দুর্ঘটনা