ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দাওয়াত খেয়ে ফেরার পথে লাশ হলেন বাবুল

দাওয়াত খেয়ে ফেরার পথে লাশ হলেন বাবুল
×

আবুল হাসান বাবুল

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ০২:৪৭

বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে আবুল হাসান বাবুল (৫১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুহুরী বাড়ি সংলগ্ন ব্রিজের পাশে এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় অটোরিকশার চালক শাহাজাহান ও অপর যাত্রী শফিকুল ইসলাম আহত হন।

নিহত আবুল হাসান বাবুলের বাড়ি ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পৌরসভার মুন্সি মসজিদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওযাত খেতে আসেন বাবুল। রাত দশটার দিকে তিনি বেয়াই শফিকুল ইসলামসহ সিএনজিযোগে বেয়াইয়ের বাড়িতে যাবার পথে এ দুর্ঘটনা হয়। এতে গুরুতর আহত হন বাবুল, শফিকুল ইসলাম ও সিএনজিচালক শাহজাহান। পরে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসান বাবুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর দুজন চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, ‘কেউ আমাদের এ খবর জানাননি। আপনার মাধ্যমেই জানতে পারলাম।’

আরও পড়ুন

×