করোনাভাইরাস
মৌলভীবাজারে একই পরিবারের ৩ জনসহ আক্রান্ত আরও ১৪
প্রতীকী ছবি
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০০:৩৫
নমুনা পরীক্ষায় বুধবার মৌলভীবাজারে একই পরিবারের তিনজনসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিত শনাক্ত হলেন ২২৯ জন। অন্য দিকে সুস্থ্য হয়েছেন ৭৬ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজারে করোনাভাইরাস সংক্রমণের মাত্রা বেড়েই চলেছে। জেলায় প্রথম সংক্রমণের আড়াই মাসে আক্রান্তের সংখ্যা দুইশ’ ছাড়িয়ে গেছে। এতে জেলার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। বুধবার নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন পুলিশ, অফিস স্টাফসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নতুন আক্রান্তদের মধ্যে জুড়ী উপজেলার ভিক্টোরিয়া গ্রামের একই পরিবারের স্বামী, স্ত্রী ও ৯ বছরের ছেলে সন্তান রয়েছে। এ ছাড়া সদর উপজেলায় দুই পুলিশ সদস্যসহ ৭, কুলাউড়ায় ২, শ্রীমঙ্গলে ১ এবং বড়লেখায় ১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জেলা সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ মৌলভীবাজারে নতুন করে আক্রান্ত ১৪ জন বাড়িতে চিকিৎসা নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।