ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

খুলনায় করোনার উপসর্গ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০১:১০

খুলনায় করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান বজলুর রহমান (৬০) মারা গেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে বজলুর রহমান বুধবার সকাল সাড়ে ৮টায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান। তার বাড়ি রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে খুলনায় ৪৫ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন

×