ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত
×

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০১:৪৭ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০৩:০৫

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় বজলুর রহমান (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার রাতাল-বিয়াস গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বজলুর রহমান একটি সিএনজিচালিত অটোরিকশায় রনবাঘার দিকে যাচ্ছিলেন। তাকে বহনকারী অটোরিকশাটি কুমগ্রাম এলাকায় পৌঁছলে একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বজলুর। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন

×