ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু
×

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০২:৩১

নেত্রকোণার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে মারা গেছেন। বুধবার ভোরে উপজেলার জালশুকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. সমর আলী (৫৫) ও তার ছেলে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী পাপ্পু (২৬)।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সমর আলী ভোর রাতে ফিসারিজে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর ছাড়তে গেলে ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে ছেলে এগিয়ে আসলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন

×