সাতক্ষীরায় আরো ১ জনের করোনা শনাক্ত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০২:৫৬ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০২:৫৯
সাতক্ষীরায় নতুন করে আরো ১ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার খুলনার পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এই তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে।
নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪৭৬ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৮৫ জনের করোনা পজিটিভ ও বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে।
- বিষয় :
- সাতক্ষীরা
- করোনা আক্রান্ত
- করোনা শনাক্ত