ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

তেঁতুলিয়ার তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে, বইছে শৈত্যপ্রবাহ

তেঁতুলিয়ার তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে, বইছে শৈত্যপ্রবাহ
×

ছবি: সমকাল

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ১০:৩৯

হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। একইসঙ্গে সেখানে তাপমাত্রার পারদ নেমেছে ৯ ডিগ্রির ঘরে।

উপজেলার আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ জানান, আজ মৃদু শৈত্যপ্রবাহ চলছে। রোববার সকাল ৬টায় ৯ দশমিক ৮ ডিগ্রি এবং সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, ১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হলে মৃদু শৈত্যপ্রবাহ হয়ে থাকে। এটি মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল শনিবার ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীত বেড়ে যাওয়ায় শীতজনিত বিভিন্ন রোগব্যাধি দেখা দিয়েছে। তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দিকাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন

×