স্বরূপকাঠিতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৩:৪০
পিরোজপুরের স্বরূপকাঠিতে ৩৫পিচ ইয়াবাসহ রাবেয়া আক্তার সাথী (২৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার কামারকাঠী(মোল্লারহাট) নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাবেয়া আক্তার সাথী উপজেলার কামারকাঠী গ্রামের আ. জলিলের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে মঙ্গলবার বিকালে নেছারাবাদ থানার পুলিশের একটি দল কামারকাঠীতে অভিযান চালিয়ে ওই নারী ব্যবসায়ীকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৩৫ পিচ ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেপ্তার রাবেয়া আক্তার একজন মাদক ব্যবসায়ী । এর আগেও তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। তিনি আরও জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে বুধবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।