ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

লোহাগড়ায় ২ জনের করোনা শনাক্ত, ব্যাংক লকডাউন

লোহাগড়ায় ২ জনের করোনা শনাক্ত, ব্যাংক লকডাউন
×

 নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৩:৫৯ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০৪:০৭

নড়াইলের লোহাগড়ায় গত ২৪ ঘন্টায় এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যাংক কর্মকর্তার নাম হাসান তারেক মজনু। তিনি লোহাগড়া অগ্রণী ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে । তারা সুস্থ্ আছেন।

ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্তের পর লোহাগড়া অগ্রণী ব্যাংক কার্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ নিয়ে জেলায় ৮ জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮ চিকিৎসকসহ ২৩ জন ইতিমধ্যে সুস্থ্ হয়েছেন। মারা গেছেন ২ জন ।


আরও পড়ুন

×