ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

দিনাজপুরে করোনায় মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু

দিনাজপুরে করোনায় মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু
×

ডা. আব্দুল আহাদ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৪:৩৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আহাদের (৭২) মৃত্যু হয়েছে।

বুধবার সকালে জেলার চিরিরবন্দর উপজেলার আলোকদিঘি ইউনিয়নের নিজ বাসভবনে তিনি মারা যান।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৮ জুন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ডা. আব্দুল আহাদের করোনা আক্রান্তের তথ্য জানা যায়। বুধবার সকালে তিনি নিজ বাসায় মারা যান। স্বাস্থ্য বিধি মেনে মৃতের দাফন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×