ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

খুলনায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০০:০৭ | আপডেট: ১৯ জুন ২০২০ | ০০:১৩

করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়  দুই জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন- রূপসা উপজেলার খাজাডাংগা গ্রামের মোহাম্মদ আলী (৬০) ও নগরীর খালিশপুর থানার কাশিপুর এলাকার জরিনা বেগম (৬০)।

ওই ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মো. মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ আলী বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে জরিনা বেগম হাসপাতালে ভর্তি হন, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য নমুনা পরীক্ষা করা হবে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

×