ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

তাড়াশে সাপের কামড়ে শিশুর মৃত্যু

তাড়াশে সাপের কামড়ে শিশুর মৃত্যু
×

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০০:২৮

সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ে আরাফাত রহমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বারুহাঁস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামে পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। আরাফাত ওই গ্রামের আরিফুল ইসলামের ছেলে ।

তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দিন শোভন এসব তথ্য জানিয়েছেন।

প্রতিবেশিরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে পরিত্যাক্ত সিরিঞ্জে পানি ভরে শিশু আরাফাত বাড়ির বারান্দায় ইঁদুরের গর্তে পানি ঢালছিল। এক পর্যায়ে গর্ত থেকে একটি বিষাক্ত সাপ বের হয়ে ওই শিশুকে দুইবার কামড় দেয়। পরে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাঁড় ফুঁক করা হয়। কিন্ত সেখানে আরাফাতের অবস্থার অবনতি হলে সকাল ১০টার দিকে তাড়াশ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে  দায়িত্বরত চিকিৎসক শিশু আরাফাতকে মৃত ঘোষণা করেন। 


আরও পড়ুন

×