ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সাতক্ষীরায় নতুন করে দুই ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত

সাতক্ষীরায় নতুন করে দুই ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০১:০৮

সাতক্ষীরায় নতুন করে আরো দুই ব্যাংক কর্মকর্তার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় শুক্রবার পর্যন্ত মোট ৮৭ জন করোনা শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তারা হলেন, কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের রুস্তম আলী সরদারের ছেলে ও  ইসলামী ব্যাংক খুলনার দৌলতপুর শাখার প্রিন্সিপাল অফিসার আসাদুল ইসলাম (৪৫) এবং কালিগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের ইউছুফ আলী মোড়লের ছেলে ও ইসলামী ব্যাংক খুলনা জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার শাহিন হোসেন(৩৫)। 

ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তার আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা। 

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪৯১ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৮৭ জনের করোনা পজিটিভ ও বাকিসব রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও পড়ুন

×