ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে করোনা ও উপসর্গে দুইজনের মৃত্যু

লক্ষ্মীপুরে করোনা ও উপসর্গে দুইজনের মৃত্যু
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০১:৫০

লক্ষ্মীপুর গত ২৪ ঘণ্টায় করোনায় হালিমা খাতুন (৭২) নামে এক নারী মারা গেছেন। এছাড়া শুক্রবার সকালে করোনা উপসর্গে আব্দুল মমিন নামে একজনের মৃত্যু হয়েছে।  

আব্দুল মমিনের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। 

সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নতুন করে একদিনে সর্বোচ্চ রেকর্ড ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪৯ জনে।


আরও পড়ুন

×