কিশোরগঞ্জে আরও ৪৬ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০৪:৩৬
কিশোরগঞ্জে নতুন করে আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার নমুনা সংগ্রহের রিপোর্টে ওই ৪৬ জনের করোনা পজিটিভ বলে জানা যায়। এ নিয়ে জেলার ১৩ উপজেলায় এক হাজার ১২৯ জনের শরীরে করোনা শনাক্ত হলো। এখন পর্যন্ত এতে মারা গেছেন ১৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৮০ জন।
নতুন করোনা শনাক্ত হওয়া ৪৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৯ জন, করিমগঞ্জ উপজেলায় ১ জন, তাড়াইল উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ২ জন, কটিয়াদী উপজেলায় ৩ জন, কুলিয়ারচর উপজেলায় ৩ জন, ভৈরব উপজেলায় ১৩ জন, অষ্টগ্রাম উপজেলায় ২ জন ও বাজিতপুর উপজেলায় ১ জন রয়েছেন। ১৮ জুন পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১০৮৩ জন। ১৯ জুন নতুন করে আরও ৪৬ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২৯ জনে।
এ দিকে জেলায় করোনাভাইরাস থেকে নতুন করে ১৮ জন সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ৩৬২ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮০ জন।
শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ সব তথ্য জানান।
ডা. মো. মুজিবুর জানান, শনাক্ত মোট ১ হাজার ১২৯ জনের মধ্যে উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ২০৫ জন, হোসেনপুর উপজেলার ২৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৭৭ জন, তাড়াইল উপজেলায় ৬৬ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৫১ জন, কটিয়াদী উপজেলায় ৬১ জন, কুলিয়ারচর উপজেলায় ৮০ জন, ভৈরব উপজেলায় ৪২৪ জন, নিকলী উপজেলায় ১৭ জন, বাজিতপুর উপজেলায় ৬৪ জন, ইটনা উপজেলায় ২৪ জন, মিঠামইন উপজেলায় ২৭ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৯ জন মৃত ব্যক্তি রয়েছেন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৪ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, কটিয়াদী উপজেলার ১ জন, কুলিয়ারচর উপজেলার ১ জন, ভৈরব উপজেলার ৭ জন, নিকলী উপজেলার ১ জন, বাজিতপুর উপজেলার ১ জন ও মিঠামইন উপজেলার ১ জন মৃত ব্যক্তি রয়েছেন।