রামুতে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০০:৩৭
কক্সবাজারের রামুতে ৯ হাজার পিস ইয়াবাসহ নজি আলম নামে এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে মিলিটারি পুলিশ।
শনিবার রাত পৌনে আটটার দিকে রামু সেনা নিবাসের এসএসডি এমপি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক নজি আলম ওই উপজেলার তেচ্ছিপুল গ্রামের মৃত মোজাফ্ফরের ছেলে।
সেনানিবাস সূত্রে জানা যায়, রামু- মরিচ্যা সড়কে চলাচলকারী সকল যানবাহন সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময়, দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারি পুলিশ সদস্যরা নিয়মিতভাবে তল্লাশি করেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে মরিচ্যা হতে রামুগামী একটি সিএনজি অটোরিকশাতে তল্লাশি চালানো হলে ৯ পিস হাজার ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারি পুলিশ আটক নজি আলমকে রামু থানা পুলিশের কাছে সোপর্দ করেন। সেই সঙ্গে জব্দকৃত সিএনজি অটোরিকশা ও ইয়াবা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক নজি আলম দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
- বিষয় :
- কক্সবাজার
- ইয়াবাসহ আটক