ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

পলাশে আরও ৫ জনের করোনা শনাক্ত

পলাশে আরও ৫ জনের করোনা শনাক্ত
×

পলাশ(নরসিংদী)প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০১:২৩

নরসিংদীর পলাশে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে।

শনিবার রাতে তথ্যটি নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ঘোড়াশাল সার কারখানার আবাসিক এলাকার ৩  , ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়ায় ১ ও পাইকসা গ্রামের ১ জন রয়েছেন।

ওসি আরও জানান, নতুন করে করোনায় আক্রান্তদের বাসা লকডাউন করা হবে। তারা হোম আইসোলেশনে থাকবেন।  তিনি বলেন, আক্রান্তদের বাড়ি থেকে কেউ বাড়ির বাইরে যাবেনা এবং ভিতরে প্রবেশ করবেনা। ১৪ দিন পর আবার তাদের নমুনা সংগ্রহ করা হবে । তিনি তিনি আরও বলেন, আক্রান্তদের খাবারসহ যা প্রয়োজন পুলিশ এবং জনপ্রতিনিধিরা সেইসব ব্যবস্থা করবেন।





আরও পড়ুন

×