ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ভাঙ্গায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ভাঙ্গায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
×

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০২:৩৭

ফরিদপুর ভাঙ্গায় অজ্ঞাত এক বৃদ্ধার (৮৫) মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রোববার সকাল ১০টায় ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন পুকুর থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃদ্ধ নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণে নির্ণয় করে পরবর্তিতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

×