ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

আদমদীঘিতে ছাত্রীর আপত্তিকর ফেসবুকে, যুবক গ্রেফতার

আদমদীঘিতে ছাত্রীর আপত্তিকর ফেসবুকে, যুবক গ্রেফতার
×

প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০৪:৩৩

বগুড়ার আদমদীঘিতে প্রেম প্রত্যাখ্যান করায় এক কলেজছাত্রীকে (১৭) অপহরণ করে তার আপত্তিকর তুলে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে এক বখাটে। এ ঘটনায় মামলা হওয়ায় ফেমাস ইসলাম (২৫) নামে ওই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

ফেমাস নওগাঁর রানীনগর উপজেলার কাটরাসাইন গ্রামের দুলাল মিয়ার ছেলে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, আদমদীঘির ওই ছাত্রী কলেজে যাওয়ার সময় ডাকবাংলো এলাকা থেকে তাকে অপহরণ করে নওগাঁর বরুনকান্দি মোড়ে একটি আবাসিক হোটেলের কক্ষে আটকে রাখে ফেমাস। এরপর ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার মোবাইল ফোনে বেশ কিছু আপত্তিকর ছবি ধারণ করে। তার সঙ্গে সম্পর্ক না করলে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তবে ছাত্রীটি রাজি না হওয়ায় গত ২৫ জুন ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেয় ফেমাস। এতে ছাত্রী ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হলে তার মা বাদি হয়ে মামলা করেন।

ওসি বলেন, পুলিশ অভিযুক্ত ফেমাসকে রানীনগর বাজার এলাকা থেকে গ্রেফতার ও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

আরও পড়ুন

×