জয়পুরহাটে বজ্রপাতে ২ কৃষক নিহত
প্রতীকী ছবি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০৪:৫৫
জয়পুরহাটে বজ্রপাতে দুইজন কৃষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলার আক্কেলপুর উপজেলার চন্দ্রপাইল গ্রামে ঝড়-বৃষ্টির সময় মাঠে ক্ষেত পরিচর্যা করার সময় তারা নিহত হন।
নিহতরা হলেন- উপজেলার চন্দ্রপাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে আলম হোসেন এবং একই গ্রামের আজিজার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন। তারা দু’জন সম্পর্কে নানা ও নাতি জামাই।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, সন্ধ্যায় বৃষ্টিপাত শুরু হলে আলম হোসেন ও সাখাওয়াত হোসেন মাঠে তাদের নিজের মরিচের ক্ষেত পরিচর্যা করছিলেন। এ সময় বজ্রপাতে আলম হোসেন ও সাখাওয়াত হোসেনের পুরো শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- জয়পুরহাট
- বজ্রপাত
- কৃষক নিহত
- বজ্রপাতে নিহত
- আক্কেলপুর