ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

চাঁদপুরে আরও ৪২ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে আরও ৪২ জনের করোনা শনাক্ত
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০৫:১৩

চাঁদপুরে আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মৃত ব্যক্তির করোনা পজিটিভ ফল এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৭ জনে। এর মধ্যে মারা গেছেন ৫৬ জন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোববার ১০৬ জনের নমুনা পরীক্ষার ফল এসেছে। এর মধ্যে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ , হাজীগঞ্জে মৃত একজনসহ ৭ , ফরিদগঞ্জে ৫ , মতলব দক্ষিণ উপজেলায় ৭, মতলব উত্তর উপজেলায় ১ , কচুয়া উপজেলায় ১ জন এবং হাইমচর উপজেলায় ৭ জন করোনা রোগী রয়েছেন।

জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩২১ জন, হাইমচর উপজেলায় ৬৯ জন, মতলব উত্তর উপজেলায় ৬২ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৯৫ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৮৩ জন, হাজীগঞ্জ উপজেলায় ৮৯ জন, কচুয়া উপজেলায় ৩৫ জন, শাহরাস্তি উপজেলায় ৯৩ জন রয়েছেন।

আরও পড়ুন

×