ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

রংপুর মেডিকেলে আরও ৪৩ জনের করোনা শনাক্ত

রংপুর মেডিকেলে আরও ৪৩ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

রংপুর অফিস

প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০৯:০৪ | আপডেট: ২৮ জুন ২০২০ | ০৯:২৬

রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় নতুন করে ৪৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়।

রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু এ তথ্য জানান।

ডা. লাইজু জানান, রংপুরে নতুন করে আক্রান্তদের মধ্যে পুলিশসহ রংপুরে ২৫ জন, গাইবান্ধায় ৪ জন, লালমনিরহাটে ৮ জন, কুড়িগ্রামে ৬ জন রয়েছেন।

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮৯৭ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৪৭৮ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এ ছাড়া রংপুর বিভাগের করোনায় আক্রান্ত রোগীদের রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন

×