ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

পাবনায় আরও ১৬ জনের করোনা শনাক্ত

পাবনায় আরও ১৬ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

পাবনা অফিস

প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০৯:৫১

গত ২৪ ঘন্টায় পাবনায় নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে এ তথ্য জানা যায়। নতুন আক্রান্তদের মধ্যে ৭ জন পাবনা সদর, ৫ জন সুজানগর, ৩ জন সাঁথিয়া ও ১ জন আটঘরিয়া উপজেলার বাসিন্দা। এই ১৬ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪৬ জনে।

জেলায় সদর উপজেলা করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান। এখানে আক্রান্ত ২৬১ জন। দ্বিতীয় অবস্থানে সুজানগর, এখানে আক্রান্ত ৬২ জন। এ ছাড়া ঈশ্বরদীতে ২৯ জন, আটঘরিয়ায় ২২ জন ভাঙ্গুড়ায় ১৯ জন, চাটমোহরে ১২ জন, সাঁথিয়ায় ২৭ জন, ফরিদপুরে ৬ এবং বেড়ায় ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী ল্যাবে রোববার পাবনার ১২২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জন পজিটিভ রোগী শনাক্ত হয়।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ৪১ জন সুস্থ হয়েছেন। নতুন আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১২ জন। সবারই শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এ পর্যন্ত পাবনায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল। এরপর আজ পর্যন্ত জেলায় ৪৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

আরও পড়ুন

×