করোনার উপসর্গ নিয়ে রাজশাহীতে সাংবাদিকের মৃত্যু
তবিবুর রহমান মাসুম
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৮ জুন ২০২০ | ১১:০৬ | আপডেট: ২৮ জুন ২০২০ | ১১:১৬
করোনার উপসর্গ নিয়ে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদ পত্রিকার প্রধান প্রতিবেদক তবিবুর রহমান মাসুম মারা গেছেন।
রোববার রাত সোয়া ৯টার দিকে তিনি করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক সপ্তাহ আগে মাসুম জ্বর-সর্দিতে আক্রান্ত হন। এরপর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।রোববার রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।
সাংবাদিক মাসুম ক্রীড়া লেখক হিসেবে রাজশাহীতে বেশ পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে ক্রীড়া সাংবাদিক হিসেবে সাফ গেমস, এশিয়ান গেমস ও অলিম্পিক গেমসও কাভার করতে বিভিন্ন দেশ সফর করেন। রাজশাহীর ক্রীড়া লেখক পরিষদের সভাপতিও ছিলেন তিনি।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেন তিনি। মাসুম বাংলাদেশ বেতারেও নিয়মিত অনুষ্ঠান পরিচালনা করতেন।
- বিষয় :
- রাজশাহী
- করোনার প্রাদুর্ভাব
- মৃত্যু