চাঁদপুরে একদিনে শনাক্ত ৮৬, সুস্থ ২৫৪
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ১২:৫১
চাঁদপুরে একদিনে ৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর নতুন করে সুস্থ হয়েছেন আরও ২৫৪ জন।
মঙ্গলবার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকা থেকে দুই দফায় ১৪৭ জনের রিপোর্ট আসে। এর মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ৮৬ জনের এবং নেগেটিভ এসেছে ৬১ জনের। মৃতের তালিকায় যুক্ত হয়েছেন উপসর্গে মারা যাওয়া একজন।
নতুন করে আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ৩২ জন, হাইমচরে ৭ জন, মতলব উত্তরে ১ জন, মতলব দক্ষিণ উপজেলায় ১৩ জন, ফরিদগঞ্জে ৮ জন, হাজীগঞ্জে ৯ জন এবং শাহরাস্তিতে ১৬ জন।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলে ১ হাজার ১৮৭ জন। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫৮ জন এবং মারা গেছেন ৬৬ জন।
চাঁদপুর জেলায় করোনা আক্রান্ত ১১৮৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ৪৭১ জন, হাইমচরে ৮৬ জন, মতলব উত্তরে ৭৪ জন, মতলব দক্ষিণ উপজেলায় ১৩৮ জন, ফরিদগঞ্জে ১২৯ জন, হাজীগঞ্জে ১১৪ জন, কচুয়ায় ৫০ জন এবং শাহরাস্তিতে ১২৫ জন।
জেলায় মৃত ৬৬ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৫ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।
এদিকে জেলায় একদিনে সুস্থ হয়েছেন রেকর্ডসংখ্যক। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থতার সংখ্যায় যুক্ত হয়েছেন ২৫৪ জন। সুস্থ হওয়াদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ১১৩ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৩৯ জন, মতলব উত্তরে ১৯ জন, শাহরাস্তি উপজেলায় ২১ জন, হাইমচরে ২ জন, কচুয়া উপজেলায় ১৯ জন, ফরিদগঞ্জে ৮ জন এবং হাজীগঞ্জে ৩৩ জন।