গোপালগঞ্জে আরও ৩৫ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ২১:০০
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) নতুন করে আরও ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৭ জনে।
গত ২৪ ঘন্টায় ২৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৬ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ১৫ জন।
বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ সব তথ্য জানান।
ডা. নিয়াজ আরও জানান, নতুন করে গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ সদরে ৯ জন, মুকসুদপুরে ৫ জন, কোটালীপাড়ায় ৮ জন ও টুঙ্গিপাড়ায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।
তিনি বলেন, এ পর্যন্ত ৫ হাজার ৮৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৮৯ জন, কাশিয়ানীতে ১৬১ জন, গোপালগঞ্জ সদরে ২৫৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫৫ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ৭৩ জন।