ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে আরও ১৭ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে আরও ১৭ জনের করোনা শনাক্ত
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০২:১১

কিশোরগঞ্জে নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।  বৃহস্পতিবার আসা নমুনা পরীক্ষার  রিপোর্টে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৭ জনে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য করেছেন। তিনি জানান, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং আইসিডিডিআরবি’তে সংগৃহীত ১৬৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭ জনের করোনা শনাক্ত হয়।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৯ জন, হোসেনপুর উপজেলায় ১ জন, পাকুন্দিয়া উপজেলায় ২ জন, ভৈরব উপজেলায় ২ জন, বাজিতপুর উপজেলায় ২ জন ও মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন।।

সিভিল সার্জন জানান, জেলায় নতুন করে আরও ১৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৩৩৩ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে কিশোরগঞ্জে মারা গেছেন ২৯ জন । সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১৫ জন। তাদের মধ্যে ৩৬ জন হাসপাতালে এবং বাকি ২৭৯ জন নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।  

উপজেলাওয়ারী হিসাবে, এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার ৩৮৮ জন, হোসেনপুর উপজেলার ৩৭ জন, করিমগঞ্জ উপজেলায় ১১১ জন, তাড়াইল উপজেলায় ৭৯ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৮০ জন, কটিয়াদী উপজেলায় ১০১ জন, কুলিয়ারচর উপজেলায় ১০৩ জন, ভৈরব উপজেলায় ৫২৯ জন, নিকলী উপজেলায় ৩১ জন, বাজিতপুর উপজেলায় ১৩৯ জন, ইটনা উপজেলায় ২৯ জন, মিঠামইন উপজেলায় ৩৮ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৯ জন মৃত ব্যক্তি রয়েছেন।

আরও পড়ুন

×