ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কোটালীপাড়ায় দুই গৃহবধূর আত্মহত্যা

কোটালীপাড়ায় দুই গৃহবধূর আত্মহত্যা
×

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৩:৫০ | আপডেট: ০৯ জুলাই ২০২০ | ০৩:৫৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে তিথী সরকার (১৮) ও অর্চনা রানী বাড়ৈ (২৭) নামে দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার উপজেলার কলাবাড়ী ও শুয়াগ্রামে এসব ঘটনা ঘটে।

তিথী সরকার উপজেলার ডহরপাড়া গ্রামের বিপুল বালার স্ত্রী। অন্যদিকে অর্চনা রানী বাড়ৈ শুয়াগ্রামের উজ্জল বাড়ৈর স্ত্রী।

স্থানীয়রা জানান, ৩ মাস আগে কলাবাড়ী গ্রামের দুঃখীরাম সরকারের মেয়ে তিথী সরকারের সাথে ডহরপাড়া গ্রামের বাবুলাল বালার ছেলে বিপুল বালার পারিবারি ভাবে বিয়ে হয়। ঘটনার দিন সকালে বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী যাওয়া নিয়ে মা পুষ্প সরকারের  সাথে তিথীর কথা কাটাকাটি হয়। পরে  তিথী ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

অন্যদিকে, অর্চনা বৃহস্পতিবার সকালে উপজেলার শুয়াগ্রামের উজ্জল বাড়ৈর স্ত্রী অর্চনা বাড়ৈ শাশুড়ির সাথে ঝগড়া করে বিদ্যুতের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনা দু’টির সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে দুটিই আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×