ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
×

পুলিশের হাতে আটক ২ জামায়াত নেতা- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৮:৪২

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের বাকলিয়া থানার কেবি আমান আলী রোডের রাহাত্তারপুল সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন- বাকলিয়া থানা জামায়াতে ইসলামীর আমির আবুল মনসুর ও সদস্য শেখ নছরুল্লাহ আহমেদ। তাদের মধ্যে শেখ নছরুল্লাহর বাসা থেকে সাংগঠনিক বই ও ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দীন বলেন, যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় সুপ্রিম কোর্টে বহাল থাকাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল তারা। তাদের বিরুদ্ধে থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।


আরও পড়ুন

×