ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮

লক্ষ্মীপুরে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০২:০৯

লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সদর উপজেলার দালাল বাজার এলাকার আহাম্মদ উল্যাহ(৬০) ও রামগঞ্জের পূর্ব কাজিরখিল গ্রামের গোলাম করিব (৮০)।

এর মধ্যে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন হয়ে মারা যান আহাম্মদ উল্যাহ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৪ জন। এছাড়াও জেলায় নতুন করে আরও ৮জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭জন। এর মধ্যে সুস্থ্ হয়েছেন ৭১৬জন।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন গরু বাজার এবং হাটবাজারগুলোতে মানুষের ভিড় বেড়ে গেছে। লোকজন সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহার করছেনা। মানুষের মধ্যে সচেতনতা বোধ না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আসছেনা বলে চিকিৎসকরা জানিয়েছেন

আরও পড়ুন

×