রাঙামাটি মেডিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু
×
রাঙামাটি অফিস
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০২:৪২
রাঙামাটি মেডিকেল কলেজে নির্মাণাধীন পিসিআর ল্যাবের জন্য বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. আজিজ (২৮) এবং মো. আনোয়ার (২৬)। তাদের দুজনের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান, মেডিকেল কলেজের নিচতলায় পিসিআর ল্যাবে বিদ্যুৎ সংযোগের কাজ হচ্ছিলো। তারা পাইপ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আমরা দ্রুত তাদের জরুরি বিভাগে নিয়ে আসি, ততক্ষণে তারা দুজনই মারা যান।
পিসিআর ল্যাবের অবকাঠামো নির্মাণকাজে নিয়োজিত সংস্থা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম সানোয়ার জানান, সেখানে বিদ্যুতের কোনো পুরনো লাইন ছিল না। কিন্তু কি কারণে, কিভাবে তারা বিদ্যুৎস্পৃষ্ট হলেন, সেটা অধিকতর তদন্ত শেষেই বলতে পারব ।