ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমছে

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমছে
×

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২০ | ০২:১৬

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করেছে। এতে জেলায় দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা কবলিত এলাকাগুলো এখনও পানিতে ভাসছে। ফলে বাড়িঘর ছেড়ে বাঁধ ও রাস্তায় আশ্রয় নেওয়া পরিবারগুলো ফিরতে পারছে না। 

জেলার ৭৬টি ইউনিয়নের মধ্যে ৫৬টি ইউনিয়নের ৪৭৫টি গ্রাম বন্যাকবলিত হয়ে রয়েছে। এসব গ্রামের প্রায় ৪৭ হাজার পরিবারের ১ লাখ ৯০ হাজার মানুষ এখনও পানিবন্দী।

এদিকে রৌমারী উপজেলা সদর রক্ষায় এলজিইডি নির্মিত বাঁধ-রাস্তা বাঘমারা এলাকায় ২০ মিটারের মতো ভেঙে গেছে। সেই ভাঙা দিয়ে ব্রহ্মপুত্রের পানি ঢুকে উপজেলা পরিষদ চত্বর ও বাজারসহ ২২টির মতো গ্রাম প্লাবিত হয়েছে।

আরও পড়ুন

×