ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

ফরিদপুরে দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুরে দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ | ০৪:৫৩

ফরিদপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ড’ এর উদ্যোগে ফরিদপুর হাজার বিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

এতে স্থানীয় গিয়াসউদ্দিন খান কলেজের প্রভাষক আবুল কালাম সিদ্দিকির সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মো. আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইন্সপেক্টর মো. বজলুর রশীদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড এর সভাপতি লিয়াকত হোসেন, সেক্রেটারি শাহাদাত হোসেনসহ, সংগঠনটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় মাধ্যমিক পরীক্ষায় এ প্লাস পাওয়া কৃতী শিক্ষাথীদের ক্রেষ্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে দরিদ্র মেধাবী ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা আগামী ২ বছরের জন্য এই বৃত্তি পাবে, পরবর্তীতে শিক্ষার্থীর প্রয়োজন ও ফলফল অনুযায়ী সংগঠন থেকে বৃত্তি বাড়ানো হবে।

আরও পড়ুন

×