ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৪:৪৬

চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে লাকি আক্তার (৩৫) নামের এক গৃহকর্মী মারা গেছেন। রোববার সকালে নগরীর কোতোয়ালী থানাধীন সার্সন রোডের মুখে 'সানমার ভ্যালেন্সিয়া নামে একটি সাততলা ভবনের ছাদ থেকে পড়ে ওই গৃহকর্মীর মৃত্যু হয়। 

লাকি আক্তার হালিশহর থানার ঈদগাঁ বৌ বাজার এলাকায় থাকতেন। তিনি ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা সরওয়ার জাহানের বাসায় কাজ করতেন।

কোতোয়ালী থানার ওসি মো. মহসীন বলেন, গৃহকর্মী লাকী কার্পেট রোদে দিতে ছাদে উঠেছিলেন। কিন্তু অসাবধানবশত ভবনের ছাদের সংযোগস্থলের ফাঁকা জায়গায় টিনের ছাউনি ভেঙে নিচে পড়ে যান তিনি। এতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি আরো তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন

×