করোনায় রাজশাহীতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০৪:০৬ | আপডেট: ১৮ জুলাই ২০২০ | ০৪:১৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর গোদাগাড়ীর বাসিন্দা কালাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।
কালাম গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের প্রয়াত নুর মোহাম্মদের ছেলে।
কালামের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা পজিটিভ কালাম গত ৩০ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এতোদিন তিনি এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, কালামের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছসেবীদের বলা হয়েছে।