ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

করোনায় জয়পুরহাটে আ.লীগ নেতার মৃত্যু

করোনায় জয়পুরহাটে আ.লীগ নেতার মৃত্যু
×

মামুনুর রশিদ মামুন- সংগৃহীত ছবি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০৪:১৬

করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহটের কালাই পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও চাতাল ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন সরদার (৭০) মারা গেছেন। বগুড়া শহরের বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, গত ২-৩ দিন ধরে বুকের ব্যাথা ও জ্বরে ভুগছিলেন ওই ব্যক্তি। এরপর পরিবারের লোকজন তাকে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। প্রথমে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা। এরপর তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৭টায় মারা যান। তবে তার শরীরে করোনা পজেটিভের রির্পোট ওই মেডিকেল থেকে আমরা হাতে পেতে দেরি হওয়ায় তা দ্রুত জানানো সম্ভব হয়নি।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন জানান, মামুনুর রশিদ সরদার দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও হার্টের রোগে আক্রান্ত ছিলেন। গত কয়েকদিন যাবৎ তিনি জ্বরে আক্রান্ত হন। শুক্রবার সকালের দিকে কালাই থানা পাড়াস্থ তার বাসায় অসুস্থ্য হলে তখন পরিবারের লোকজন তাকে বগুড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শনিবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভর্তির সময় মামুনুর রশিদের নমুনা দেওয়া হলে সেখানে করোনা পজিটিভ ধরা পড়েছে।

শনিবার বাদ যোহর কালাই শহরের আহলে হাদিস ঈদগাঁ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে মরদেহ থানাপাড়া কবরস্থানে দাফন করা হয়।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, এই প্রথম জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেল। এ পর্যন্ত জেলায় ৮ হাজার ৮১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ফলাফল আসে ৭ হাজার ৪৯৩ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২৩। আর সুস্থ্য হয়েছেন ৩৭৮ জন।

আরও পড়ুন

×