ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মুন্সীগঞ্জে আরও ২৯ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জে আরও ২৯ জনের করোনা শনাক্ত
×

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০৬:২৭

মুন্সীগঞ্জে শনিবার আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫৬৭ জন। অন্যদিকে একই দিনে আরও ২৪ জন সুস্থ হওয়ায় জেলায় করোনা জয়ীর সংখ্যা ১৩২২ জন।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শনিবার  প্রাপ্ত ১০৩টি নমুনা পরীক্ষার রিপোর্টে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ২৫৬৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে কিংবা করোনায় কেউ মারা যাননি। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫৮ জন। তিনি জানান, নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, সিরাজদিখান উপজেলায় ৫ জন, লৌহজং উপজেলায় ৬ জন, শ্রীনগর উপজেলায় ২ জন ও গজারিয়া উপজেলায় একজন রয়েছেন। 

আরও পড়ুন

×